ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় ৭০ কোটি টাকার আইটি পার্ক, আট বছরেও শেষ হয়নি নির্মাণকাজ এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৩ Time View

মতলব উত্তরে জালনোটসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। প্রতীকী ছবি।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় লোকজন তাদের জালনোটসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করার পর জালনোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চালানো হয়।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় মতলব উত্তর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর গ্রামের মৃত মঞ্জিল দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন (৩৯) ও তাঁর স্ত্রী রোজিনা বেগম (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বোরচর এলাকার চর উমেদ বাজারে জালনোটসহ ওই দম্পতিকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের এখলাছপুর লঞ্চঘাট এলাকায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নিজাম উদ্দিন ও রোজিনা বেগমের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় এক হাজার টাকা মূল্যমানের ১৬টি জালনোট উদ্ধার করা হয়।

জালনোটের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে জালনোট চক্রের অন্য সদস্যদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়া বলেন, জালনোটসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। জালনোটের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৮:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬