ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় ৭০ কোটি টাকার আইটি পার্ক, আট বছরেও শেষ হয়নি নির্মাণকাজ এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৪ Time View

বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এ বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রাজনৈতিক, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক নানা অনিশ্চয়তা থাকলেও সঠিক নীতি, পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। 

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর ‘লিডারশিপ ইন অ্যান এজ অব আনসার্টেইনটি’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। 

মাহদী আমিন বলেন, অনিশ্চয়তা বিশ্বের বাস্তবতার অংশ হলেও দৃঢ় মূল্যবোধ, কার্যকর নীতি, সুনির্দিষ্ট পরিকল্পনা ও যথাযথ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সংকট মোকাবিলা করা সম্ভব। একই সঙ্গে প্রতিটি দেশের সঙ্গে সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, কানেক্টিভিটি, প্রযুক্তি ও সামুদ্রিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথাও বলেন। 

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তাদের জন্য আন্তর্জাতিক সহায়তা ও অর্থায়ন অব্যাহত রাখার পাশাপাশি নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বৈশ্বিক ও আঞ্চলিক অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে। 

প্রযুক্তিগত পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও চতুর্থ শিল্পবিপ্লবের ফলে কিছু প্রচলিত কর্মসংস্থান কমে যেতে পারে। তবে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং শিক্ষাক্রম আধুনিকায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব। শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি। 

জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মাহদী আমিন। তিনি জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্য রয়েছে। পাশাপাশি পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণে পদ্মা ব্যারেজ নির্মাণ এবং তিস্তা ব্যারেজের মাস্টার প্ল্যান বাস্তবায়নের উদ্যোগের কথাও উল্লেখ করেন। 

অর্থনৈতিক সংকটের আশঙ্কা থাকলেও সঠিক নীতিমালার মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবার আওতা বাড়াতে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ও হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথা জানান মাহদী আমিন। 

আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে সম্পর্ক জোরদার করা গেলে বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলো সম্মিলিতভাবে বিভিন্ন সংকট মোকাবিলা করে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ শতাধিক দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল। সম্মেলনে বিভিন্ন দেশের বক্তা, প্রতিনিধি, নীতিনির্ধারক, গবেষক ও সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন

প্রকাশের সময়ঃ ০৭:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬