ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় ৭০ কোটি টাকার আইটি পার্ক, আট বছরেও শেষ হয়নি নির্মাণকাজ এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৪ Time View

আয়কর বিভাগের তল্লাশি নিয়ে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং।

বিদেশে অর্থ লেনদেন ও বেনামি সম্পত্তি রাখার অভিযোগে নিজের নাম জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। তাঁর দাবি, আয়কর বিভাগের সাম্প্রতিক তল্লাশি অভিযানের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই এবং তাঁকে ঘিরে প্রকাশিত কিছু প্রতিবেদন যাচাই ছাড়াই প্রকাশ করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের ১২টি স্থানে আয়কর বিভাগ তল্লাশি চালায়। এসব স্থানের সঙ্গে অভিনেত্রী রাকুল প্রীত সিং, প্রযোজক বাসু ভাগনানি এবং প্যানোরামা স্টুডিওসের সংশ্লিষ্টতার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। সন্দেহজনক অর্থ লেনদেন এবং চলচ্চিত্র নির্মাণের অর্থের আড়ালে বিদেশে অর্থ পাঠানোর অভিযোগ খতিয়ে দেখতে নথিপত্র ও আর্থিক লেনদেনের তথ্য যাচাই করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ঘটনার কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাকুল। তিনি বলেন, তল্লাশি অভিযান তাঁর সঙ্গে সম্পর্কিত নয়। একই সঙ্গে যাচাই না করে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করায় নিজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন অভিনেত্রী।

বিদেশে অবৈধ অর্থ পাঠানোর অভিযোগ অস্বীকার

রাকুল বলেন, ব্যক্তিগতভাবে কিংবা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে তিনি অবৈধভাবে বিদেশে অর্থ পাঠানোর সঙ্গে জড়িত নন। দেশের ভেতরে বা বিদেশে কারও হয়ে কোনো বেনামি সম্পত্তি তাঁর নেই বলেও দাবি করেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, তাঁকে কোনো সম্পত্তি বা মূল্যবান উপহার দেওয়া হয়নি। এ ধরনের দাবি বা জল্পনাও তিনি প্রত্যাখ্যান করেছেন।

‘২০ বছর বয়স থেকেই কর দিচ্ছি’

নিজের পেশাগত জীবন নিয়েও বিবৃতিতে কথা বলেন রাকুল। তিনি জানান, তিনি সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান এবং চলচ্চিত্রজগতে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কোনো গডফাদারের সহায়তা পাননি। নিজের পরিশ্রমে ক্যারিয়ার গড়ে তুলেছেন বলে উল্লেখ করে তিনি দাবি করেন, দায়িত্বশীল নাগরিক হিসেবে ২০ বছর বয়স থেকেই নিয়মিত কর দিয়ে আসছেন।

ভুল প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান

রাকুলের অভিযোগ, কিছু অনলাইন ও মূলধারার সংবাদমাধ্যম যাচাই না করে তাঁকে নিয়ে অনুমাননির্ভর ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। এসব প্রতিবেদন প্রত্যাহার করে প্রকৃত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ২৮ সেপ্টেম্বরের আয়কর বিভাগের তল্লাশি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের ১২টি স্থানে সন্দেহজনক তহবিল ও বিদেশে অর্থ স্থানান্তরের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আর্থিক নথি ও সংশ্লিষ্ট লেনদেন যাচাই করা হচ্ছে।

রাকুলের বক্তব্য অনুযায়ী, ওই তল্লাশি অভিযানের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। তাঁর স্বামী অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি ও শ্বশুর প্রযোজক বাসু ভাগনানিকে ঘিরে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের মধ্যেই অভিনেত্রীর নামও আলোচনায় আসে।

জনপ্রিয় সংবাদ

আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং

প্রকাশের সময়ঃ ০৭:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬