ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

রেখার সঙ্গে বিতর্কিত চুম্বন দৃশ্য, বহু বছর পর মুখ খুললেন বিশ্বজিৎ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৭ Time View

‘দো শিকারি’ সিনেমায় রেখা ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

১৯৭৯ সালের সিনেমা ‘দো শিকারি’-তে রেখা ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের একটি চুম্বন দৃশ্য সে সময় ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তখনকার মূলধারার সিনেমায় এমন ঘনিষ্ঠ দৃশ্য খুব একটা প্রচলিত ছিল না। ফলে দৃশ্যটি নিয়ে তৈরি হয়েছিল নানা বিতর্ক।

দীর্ঘ কয়েক দশক পর সেই পুরোনো ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বর্তমান সময়ের সিনেমার সঙ্গে তুলনা করলে ওই দৃশ্যকে এখন আর তেমন বড় বিষয় বলে মনে হয় না।

বিশ্বজিতের ভাষ্য, সময় অনেক বদলে গেছে। বর্তমানে সিনেমায় চুম্বন দৃশ্যকে দর্শকেরা অনেক বেশি স্বাভাবিকভাবেই দেখেন। এমনকি এখনকার সিনেমায় যেসব ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়, সেগুলো দেখে তিনি নিজেও মাঝে মাঝে বিস্মিত হন।

রেখার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ছিল

ওই দৃশ্য নিয়ে সে সময় যতই আলোচনা হোক, এর প্রভাব তার ও রেখার পেশাগত সম্পর্কে পড়েনি বলে জানিয়েছেন বিশ্বজিৎ। পরবর্তীতেও তাদের দেখা হয়েছে এবং সম্পর্ক স্বাভাবিক ছিল বলে জানান তিনি।

বিশ্বজিৎ যখন প্রযোজক ও পরিচালক হিসেবে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন, তখন রেখা তার সিনেমায় অভিনয়ও করেন। অর্থাৎ পুরোনো সেই বিতর্ক তাদের পেশাগত সম্পর্ককে প্রভাবিত করেনি।

এখনো সিনেমার প্রতি আগ্রহ অটুট

দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রে কাজ করার পরও সিনেমার প্রতি নিজের আগ্রহ হারাননি বিশ্বজিৎ। বরং নিয়মিত প্রেক্ষাগৃহে গিয়ে নতুন সিনেমা দেখতে পছন্দ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে ‘অ্যানিম্যাল’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘আরআরআর’ ও ‘বাহুবলী’র মতো আলোচিত সিনেমাও বড় পর্দায় দেখেছেন এই অভিনেতা।

সিনেমা দেখার প্রতি নিজের আগ্রহের কথা বলতে গিয়ে বিশ্বজিৎ জানিয়েছেন, সিনেমা দেখাই তার অন্যতম বড় নেশা। প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখা এবং নতুন কিছু শেখার আগ্রহ এখনো তার মধ্যে রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘দো শিকারি’ সিনেমায় রেখা ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি বিনোদ খান্না ও আমজাদ খানও অভিনয় করেছিলেন।

সূত্র: দ্য ওয়াল

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

রেখার সঙ্গে বিতর্কিত চুম্বন দৃশ্য, বহু বছর পর মুখ খুললেন বিশ্বজিৎ

প্রকাশের সময়ঃ ০২:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬