ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: শিবির সভাপতি চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, ভ্যান ছিনতাইয়ের সন্দেহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১ হাজার ৬৯১ টাকা

ডিপফেক ভিডিও নিয়ে জাহ্নবীর পাশে জুনিয়র এনটিআর, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৪ Time View

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে তৈরি একটি এআই-নির্মিত ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর। ভিডিওটি তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

জাহ্নবী কাপুর ও জুনিয়র এনটিআর অভিনীত ‘দেবরা: পার্ট ১’ সিনেমার ‘চুট্টামল্লে’ গানকে ঘিরেই নতুন করে এই বিতর্কের সূত্রপাত। ২০২৪ সালে মুক্তি পাওয়া গানটির একটি বিকৃত এআই সংস্করণ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানান জুনিয়র এনটিআর। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে একজন নারীকে অসম্মানজনকভাবে উপস্থাপনের ঘটনাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

অভিনেতার ভাষ্য, ভারতীয় সংস্কৃতিতে নারীর প্রতি সম্মান গুরুত্বপূর্ণ হলেও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে কিছু মানুষ সেই মূল্যবোধকে উপেক্ষা করছেন। এ ধরনের কনটেন্ট তৈরিতে এআই প্রযুক্তির ব্যবহার নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

ডিপফেক ভিডিও তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জুনিয়র এনটিআর। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের এমন কোনো ভিডিও দেখা বা শেয়ার না করার আহ্বান জানিয়েছেন তিনি।

অভিনেতা সতর্ক করে বলেন, আজ কোনো একজন তারকা এ ধরনের ঘটনার শিকার হলেও ভবিষ্যতে একই ধরনের প্রযুক্তির অপব্যবহারের শিকার হতে পারেন সাধারণ মানুষও। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি।

ডিপফেক ও এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর আরও কার্যকর পদক্ষেপ এবং কঠোর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন জুনিয়র এনটিআর।

এর আগে বিভিন্ন সময় বিনোদন অঙ্গনের একাধিক তারকার ছবি, ভিডিও ও কণ্ঠস্বর এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ফলে তারকাদের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত ছবি ও ভিডিওর নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

‘দেবরা: পার্ট ১’ সিনেমার ‘চুট্টামল্লে’ গানটির সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। গানটি গেয়েছেন শিল্পা রাও। তেলেগু ভাষার পাশাপাশি গানটির হিন্দি সংস্করণ ‘ধীরে ধীরে’ প্রকাশিত হয়েছে। এ ছাড়া তামিল, কন্নড় ও মালয়ালম ভাষাতেও গানটি প্রকাশ করা হয়।

এই সিনেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর।

জনপ্রিয় সংবাদ

এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি

ডিপফেক ভিডিও নিয়ে জাহ্নবীর পাশে জুনিয়র এনটিআর, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

প্রকাশের সময়ঃ ০৬:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬