ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় ৭০ কোটি টাকার আইটি পার্ক, আট বছরেও শেষ হয়নি নির্মাণকাজ এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: শিবির সভাপতি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৪ Time View

রাজশাহীতে ‘রক্তিম প্রভাত’ শহীদ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

শহীদদের আত্মত্যাগ, সাহস ও আদর্শের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অমূল্য সম্পদ। তাদের ত্যাগ ও আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে সামনে এগিয়ে যেতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা সবার দায়িত্ব।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর একটি কনফারেন্স রুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার উদ্যোগে প্রকাশিত প্রথম শহীদ স্মারক ‘রক্তিম প্রভাত’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘রক্তিম প্রভাত’ শহীদদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। স্মারকটি প্রকাশের জন্য তিনি রাজশাহী মহানগর শাখার নেতাকর্মীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় ন্যায়, ইনসাফ, আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তাদের ত্যাগ যেন মানুষের চরিত্র, কর্ম ও দায়িত্ববোধে প্রতিফলিত হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর শাখার সেক্রেটারি ডা. সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলার সেক্রেটারি মো. গোলাম মুর্তজা, রাকসুর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সল।

এ সময় ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতিদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন শহীদ আলী রায়হানের বাবা মো. মুসলেম উদ্দীন, শহীদ শহিদুল ইসলামের বড় ভাই ও রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিন সরকার এবং শহীদ জাহাঙ্গীর হোসেনের বড় ভাই বাবর আলী লিটন।

জনপ্রিয় সংবাদ

আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: শিবির সভাপতি

প্রকাশের সময়ঃ ০৭:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬