ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৫৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১২৩৮ Time View

জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান।

জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইট বিমানবন্দরে অবতরণের পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যাত্রীদের চাপের কারণে ট্রলি সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে দেরি হওয়ায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় পরিস্থিতি শান্ত করতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। তাকে গালাগাল এবং মারধরের পাশাপাশি ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। দায়িত্বে থাকা নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও করতে নিষেধ করলে আখতারুজ্জামান ক্ষুব্ধ হন। পরে তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে দেওয়ার মাধ্যমে ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় রয়েছে।

মামলার বিষয়ে বিমানবন্দর থানার পুলিশ জানিয়েছিল, সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে। পরে মামলার পরই ডিবি আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৬:৫৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬