ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় ৭০ কোটি টাকার আইটি পার্ক, আট বছরেও শেষ হয়নি নির্মাণকাজ এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, ভ্যান ছিনতাইয়ের সন্দেহ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৪ Time View

চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মোকছেদুল ইসলাম উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের ফকিরপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় রিকশাভ্যান চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৪ অক্টোবর) বিকেলে চার্জার রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মোকছেদুল। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। সোমবার সকালে স্থানীয়রা ফুলটঙ্গী ঈদগাহ মাঠের পাশে ধানক্ষেতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা মোকছেদুলকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তার চার্জার রিকশাভ্যানটি নিয়ে গেছে। ভ্যানটি উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, ভ্যান ছিনতাইয়ের সন্দেহ

প্রকাশের সময়ঃ ০৭:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬