ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: শিবির সভাপতি চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, ভ্যান ছিনতাইয়ের সন্দেহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১ হাজার ৬৯১ টাকা

স্ত্রীর মৃত্যুর ১১ দিনের মাথায় স্বামীর মৃত্যু, অনিশ্চয়তায় তিন সন্তান

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৪ Time View

স্ত্রীর মৃত্যুর ১১ দিনের মাথায় স্বামীর মৃত্যু, অনিশ্চয়তায় তিন সন্তান

সুনামগঞ্জের ছাতকে স্ত্রীর মৃত্যুর ১১ দিনের মাথায় তোফাজ্জল হোসেন নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে বিষপানের পর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামের।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকালে তোফাজ্জলের স্ত্রী তুলনা বেগমকে নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। 

স্ত্রীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তোফাজ্জল বলে জানিয়েছেন স্থানীয়রা। রোববার মধ্যরাতে তিনি নিজ ঘরে বিষপান করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

তোফাজ্জল পেশায় দিনমজুর ছিলেন। তার মূল বাড়ি উত্তরকূর্শী গ্রামে হলেও বিয়ের পর তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে মঈনপুর এলাকায় বসবাস করছিলেন।

তোফাজ্জল ও তুলনা দম্পতির তিন সন্তান রয়েছে। তাদের বয়স যথাক্রমে ৭ বছর, দেড় বছর এবং মাত্র ৬ মাস। মাত্র ১১ দিনের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে শিশু তিনটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।

স্থানীয় ইউপি সদস্য আলাল মিয়া জানান, তোফাজ্জালের মৃত্যুর খবর পাওয়ার পর বিষয়টি জাহিদপুর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমানকে জানানো হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তোফাজ্জালের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি

স্ত্রীর মৃত্যুর ১১ দিনের মাথায় স্বামীর মৃত্যু, অনিশ্চয়তায় তিন সন্তান

প্রকাশের সময়ঃ ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬