
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৫৮৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪৭৬টি গাড়ি ডাম্পিং এবং ১৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে বাস, কাভার্ড ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ মোট ১১১টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে হয়েছে ১৪৭টি মামলা।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৯২টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৪০টি মামলা করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২৬৮টি এবং ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭২টি মামলা করেছে পুলিশ।
সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। সেখানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ মোট ৭৮৮টি মামলা করা হয়েছে।
বিভাগভিত্তিক অভিযানে ট্রাফিক-রমনায় ৪টি বাস, ৮টি কাভার্ড ভ্যান, ৮টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ ১১১টি মামলা; লালবাগে ১০টি বাস, ১১টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ ১৪৭টি মামলা করা হয়।
মতিঝিলে ১৯টি বাস, ১টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান ও ৫১টি সিএনজিসহ ৩৯২টি মামলা এবং ওয়ারীতে ৩২টি বাস, ৩৪টি ট্রাক, ২৫টি কাভার্ড ভ্যান, ৫৯টি সিএনজি ও ১০৮টি মোটরসাইকেলসহ ৩৪০টি মামলা করা হয়েছে।
তেজগাঁওয়ে ১৩টি বাস, ৫টি ট্রাক, ৪টি কাভার্ড ভ্যান, ২৯টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ ১৬৫টি মামলা; মিরপুরে ১৭টি বাস, ১৩টি ট্রাক, ৩০টি কাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজি ও ১১০টি মোটরসাইকেলসহ ২৬৮টি মামলা হয়েছে।
উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১৭টি ট্রাক, ২০টি কাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ ৩৭২টি মামলা করা হয়। গুলশানে ৭০টি বাস, ১৮টি ট্রাক, ৩৩টি কাভার্ড ভ্যান, ৮৫টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেলসহ ৭৮৮টি মামলা করা হয়েছে।
রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।
অধিকার ডেস্কঃ 




















