ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

বেতন বৃদ্ধির দাবিতে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টপ অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে এবং সফিপুর আনসার-ভিডিপি একাডেমির সামনে অবস্থান নিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

এদিকে শ্রমিকদের বিক্ষোভের কারণে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকার অন্তত অর্ধশত পোশাক কারখানায় এদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান অসন্তোষ নিরসনে জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের সময়ঃ ০১:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬