ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের ২০২৬–২০২৭ মেয়াদের প্রথম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও কর্মজীবনের প্রস্তুতির লক্ষ্যে কাজ করছে ক্যারিয়ার-ভার্স বেরোবি চ্যাপ্টার। এক বছরের কার্যক্রম শেষে সংগঠনটির ২০২৬–২০২৭ মেয়াদের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আইরিন আক্তার লাবণ্য। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মোবাশ্বির রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পলিসি হ্যাকাথন ২০২৫-এর চ্যাম্পিয়ন দলের উদ্যোগে ক্যারিয়ার-ভার্সের যাত্রা শুরু হয়। গত এক বছর ধরে নানা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নীতিনির্ধারণী বিষয়ে ধারণা প্রদান এবং কর্মজীবনের জন্য প্রস্তুত করতে কাজ করেছে সংগঠনটি। সেই ধারাবাহিকতায় এবার বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল ক্যারিয়ার-ভার্স বেরোবি চ্যাপ্টার।

ইয়ুথ ফর পলিসি (YfP) ও ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (IID)-এর সঙ্গে সম্পৃক্ত এই উদ্যোগের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া, নেতৃত্বের গুণাবলি বিকশিত করা এবং ভবিষ্যৎ-উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করা। প্রচলিত ক্যারিয়ার ক্লাবের গণ্ডির বাইরে গিয়ে পেশাগত দক্ষতার পাশাপাশি নীতি বিশ্লেষণ, সমস্যা সমাধান, সৃজনশীল চিন্তা ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতেও কাজ করতে চায় সংগঠনটি।

নবনির্বাচিত সভাপতি আইরিন আক্তার লাবণ্য বলেন, “ক্যারিয়ার-ভার্স বেরোবি চ্যাপ্টারের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য আনন্দের, একই সঙ্গে বড় দায়িত্বও। আমরা চাই শিক্ষার্থীরা শুধু চাকরির প্রস্তুতিতেই সীমাবদ্ধ না থেকে নিজেদের দক্ষতা, চিন্তাশক্তি ও নেতৃত্বের সক্ষমতা বিকশিত করুক। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা তুলে ধরা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করাই আমাদের অন্যতম লক্ষ্য।”

সাধারণ সম্পাদক মোবাশ্বির রহমান বলেন, “একটি কার্যকর ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীরা যেন বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারে, নীতিনির্ধারণী বিষয়ে ধারণা পায় এবং নিজেদের পেশাগত সম্ভাবনা সম্পর্কে সচেতন হয়, এমন কার্যক্রম আমরা আয়োজন করতে চাই। সংগঠনের প্রতিটি কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও নতুন ধারণাকে গুরুত্ব দেওয়া হবে।”

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে ক্যারিয়ার-ভার্স বেরোবি চ্যাপ্টার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও কর্মজীবনের প্রস্তুতিতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন ধারণা, অভিজ্ঞতা ও সম্ভাবনা বিকাশের একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে সংগঠনটি।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির

প্রকাশের সময়ঃ ১২:৩৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬