ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

বেরোবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত, জাতীয় পর্বে নির্বাচিত পাঁচ শিক্ষার্থী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্বে অতিথি, আয়োজক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর প্রাথমিক পর্ব। এতে রংপুরের বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা অংশ নেন। মেধার ভিত্তিতে সেরা পাঁচজনকে ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বের জন্য বাছাই করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ভেন্যু ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ আয়োজনের এ অলিম্পিয়াডে রংপুর বিভাগের এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান ও ড. বিজন মোহন চাকী।

অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্ব পালন করেন ড. মো. আব্দুল লতিফ। এ সময় বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদসহ সংশ্লিষ্ট শিক্ষক, আয়োজক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশ নিতে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। প্রাথমিক পর্বের মূল্যায়ন শেষে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজনকে পরবর্তী ধাপের জন্য মনোনীত করা হয়। তাঁরা ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে ড. মো. হারুন-আল-রশীদ বলেন, রসায়ন অলিম্পিয়াড শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে গিয়ে বিজ্ঞানকে নতুন দৃষ্টিতে জানার সুযোগ করে দেয়। রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের এমন প্রতিযোগিতায় অংশ নেওয়া অত্যন্ত ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন, এ অঞ্চলের শিক্ষার্থীরা বিজ্ঞানচর্চায় আরও এগিয়ে যাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মেধার স্বাক্ষর রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের রসায়নবিষয়ক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণার আগ্রহ বাড়াতে সহায়তা করবে।

উল্লেখ্য, ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর প্রাথমিক পর্বে অংশ নিতে আবেদনের শেষ সময় ছিল ২০ অক্টোবর ২০২৬। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার রংপুর অঞ্চলের ভেন্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বেরোবির রসায়ন বিভাগ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

বেরোবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত, জাতীয় পর্বে নির্বাচিত পাঁচ শিক্ষার্থী

প্রকাশের সময়ঃ ০১:৫৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬