
সবকিছু সঠিকভাবে এগোলে ডিসেম্বরের আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ের শুরুতে মন্ত্রী জানান, দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং ব্যবসায়িক রূপান্তর, বিনিয়োগ ও উদ্ভাবনকে গতিশীল করতে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এই সামিটের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘এআই-ফিকেশন ফর টুমরোজ ইকোনমি’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রায় ৬ হাজার অংশগ্রহণকারীর উপস্থিতি আশা করছেন আয়োজকেরা।
অধিকার ডেস্কঃ 





















