ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি ফয়সল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:৫৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১২৫০ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে স্বপরিবারে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে যান তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি হবিগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন সংসদ সদস্য। বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন তিনি।

সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে আয়োজিত নৈশভোজেও অংশ নেন এমপি ফয়সল ও তাঁর পরিবারের সদস্যরা।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী, জ্যেষ্ঠ ছেলে ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং তাঁর সহধর্মিণী। এ ছাড়া কনিষ্ঠ ছেলে ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ এবং তাঁর সহধর্মিণী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সংসদ সদস্য মাধবপুর ও চুনারুঘাটের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেছেন। এতে নির্বাচনী এলাকার মানুষ খুশি হয়েছেন।

তিনি আরও বলেন, সংসদ সদস্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, পর্যটন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাতের মাধ্যমে মাধবপুর ও চুনারুঘাটের দীর্ঘদিনের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হবে।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি ফয়সল

প্রকাশের সময়ঃ ০৩:৫৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬