
সীমান্তের ওপারের উসকানিতে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের সমর্থকেরা পোশাকশ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
সোমবার (২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গার্মেন্টস খাতের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে। এ ঘটনায় কিছু শিল্পমালিকও জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এসব মালিকের কেউ কেউ ফ্যাসিবাদী সরকারের সময়ে মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন।
তিনি আরও বলেন, আন্দোলনের নামে যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাঁদের অনেকেই প্রকৃত শ্রমিক নন। তাঁদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অধিকার ডেস্কঃ 



















