ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

পরীক্ষায় অসদুপায়ের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। (ফাইল ছবি)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২টি বিভাগের ২৪ শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরাধের ধরন ও মাত্রা বিবেচনা করে তাঁদের বিভিন্ন মেয়াদে পরীক্ষা বাতিল করা হয়েছে।

গত ২৫ অক্টোবর পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মাছুদুল হক তালুকদারের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করে শাস্তির সুপারিশ করা হয়। পরে ২৫ অক্টোবরের সিন্ডিকেট সভায় সেই সুপারিশ অনুমোদিত হয়।

পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের ৫(৭) ধারার ৬(২) উপধারা অনুযায়ী ১৮ শিক্ষার্থীর নির্দিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন-হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন,আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দুজন,ফাইন আর্টস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন,ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন,লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তিনজন,দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুজন,ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন,ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন,আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন,বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের দুজন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের দুজন।

অধ্যাদেশের ৫(১) ধারার ৬(১) উপধারা অনুযায়ী আরও পাঁচজনের নির্দিষ্ট কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। এর মধ্যে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজনের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ডিএস-৫২০৫ কোর্সের পরীক্ষা বাতিল হয়েছে। একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (পুনর্ভর্তি) একজন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের দুজনের বিএসএস চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের পিএ-৪১০৪ কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ছাড়া সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজনের বিএসএস দ্বিতীয় সেমিস্টারের ৫২০৭ কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।

অন্যদিকে অধ্যাদেশের ৫(১১) ধারার ৬(৩) উপধারা অনুযায়ী বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীর তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি তাঁর পরবর্তী এক সেমিস্টারের পরীক্ষাও বাতিল হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, অসদুপায়ের অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে পরীক্ষা শৃঙ্খলা কমিটি শাস্তির সুপারিশ করেছিল। সিন্ডিকেটের অনুমোদনের পর এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, পরীক্ষায় অসদুপায় প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর অংশ হিসেবে পরীক্ষার হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের তল্লাশি করা হচ্ছে এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও অসদুপায়মুক্ত রাখতে নজরদারি জোরদারেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

প্রকাশের সময়ঃ ১২:৪৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬