ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে আলাভেসকে ৬-১ ব্যবধানে হারাল বার্সেলোনা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:২৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১২৪৪ Time View

আলাভেসের বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনার বড় জয়ে অবদান রাখেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া।

এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগায় বড় জয় তুলে নিয়েছে হানসি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ফিরে পেয়েছে কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। অষ্টম মিনিটে ফার্মিন লোপেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ২৩ মিনিটে নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফার্মিন।

প্রথমার্ধের শেষ দিকে আবারও গোলের দেখা পান রাফিনিয়া। তাঁর দ্বিতীয় গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। এরপর যোগ করা সময়ে দারুণ এক দলীয় আক্রমণ থেকে হাফ-ভলিতে বল জালে পাঠান তরুণ তারকা ইয়ামাল। ফলে বিরতিতে যাওয়ার আগেই ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বার্সেলোনা। ৬৪ মিনিটে আলাভেসের গোলরক্ষককে পরাস্ত করে চিপ শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। ৮১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা অ্যান্থনি গর্ডন গোল করে ব্যবধান বাড়িয়ে করেন ৬-০।

ম্যাচের ৮৪ মিনিটে বার্সেলোনার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে আলাভেসের হয়ে একটি গোল শোধ করেন মারিয়ানো দিয়াজ। তবে শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা

এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় অ্যাতলেতিকো মাদ্রিদকে পেছনে ফেলে দুই পয়েন্টের ব্যবধানে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। অন্যদিকে কাতালান ক্লাবটির চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

গোলদাতাদের তালিকায় এগিয়ে রাফিনিয়া

আলাভেসের বিপক্ষে জোড়া গোলের পর চলতি লা লিগায় রাফিনিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের চেয়ে চার গোল এগিয়ে রয়েছেন। অন্যদিকে ১০ গোল নিয়ে গোলদাতাদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইয়ামাল।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে আলাভেসকে ৬-১ ব্যবধানে হারাল বার্সেলোনা

প্রকাশের সময়ঃ ০৮:২৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬