ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭ জারি ভৈরবে মহাসড়কে টায়ারে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ: সন্ত্রাসবিরোধী আইনে মামলা ভৈরব থানার সামনে বিকট শব্দ: ককটেল বিস্ফোরণের দাবি, আলামত পায়নি পুলিশ মুক্তাগাছায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি বেরোবিতে বৃহস্পতিবার ‘এমসিজে উৎসব ২০২৬’, চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বুম ভেঙে পড়ে দুটি নৌযান অর্ধডুবন্ত ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০ ১৫ বছরে ৪ লাখ ৯৪ হাজার পরিবারকে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত- সংসদে ভূমিমন্ত্রী

বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বুম ভেঙে পড়ে দুটি নৌযান অর্ধডুবন্ত

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১২৪৫ Time View

বরিশাল নৌবন্দর এলাকায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বুম ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত দুটি নৌযান। সংগৃহীত ছবি

বরিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌযান উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বুম ভেঙে পড়েছে। ডুবন্ত নৌযান টেনে তোলার ক্রেনজাতীয় এই অংশটি অন্য দুটি জাহাজের ওপর পড়ায় সেগুলো অর্ধডুবন্ত অবস্থায় রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিআইডব্লিউটিএর স্থানীয় কর্মকর্তারা। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, ‘নির্ভীক’ জাহাজটি বরিশাল নৌবন্দরের দক্ষিণ প্রান্তে মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় নির্ধারিত স্থানে স্থায়ীভাবে রাখা হয়। জাহাজটির ২৫০ মেট্রিক টন ওজন পর্যন্ত নৌযান টেনে তোলার সক্ষমতা রয়েছে। এর সামনের ভারী অংশ ভেঙে পড়ায় উদ্ধারকারী জাহাজটি পুরোপুরি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।

জাহাজের ডুবুরি মো. মিন্টু জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বুমের ওপর ওঠা সহজ করতে ইঞ্জিন চালু করে সেটি উঁচুতে তোলার চেষ্টা চলছিল। হঠাৎ ইঞ্জিন অকার্যকর হয়ে গেলে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে বিকট শব্দে বুমটি নিচের দিকে পড়ে যায়। পাশে নোঙর করা বিআইডব্লিউটিএর আরও দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে এটি। এতে ওই জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়ে অর্ধডুবন্ত অবস্থায় রয়েছে।

‘নির্ভীক’ জাহাজের মাস্টার মো. আলমগীর হোসেন জানান, প্রতি সপ্তাহে বুম পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং সচল রাখতে প্রতিদিন একবার পরীক্ষামূলকভাবে ইঞ্জিন চালু করা হয়। বুধবার সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।

জাহাজের কমান্ডার আবদুল্লাহ আল বাকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ভেঙে পড়া বুমটি উদ্ধারের জন্য আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ নারায়ণগঞ্জ থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়েছে। জাহাজটি পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বুম ভেঙে পড়ে দুটি নৌযান অর্ধডুবন্ত

প্রকাশের সময়ঃ ০৬:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬