ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭ জারি ভৈরবে মহাসড়কে টায়ারে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ: সন্ত্রাসবিরোধী আইনে মামলা ভৈরব থানার সামনে বিকট শব্দ: ককটেল বিস্ফোরণের দাবি, আলামত পায়নি পুলিশ মুক্তাগাছায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি বেরোবিতে বৃহস্পতিবার ‘এমসিজে উৎসব ২০২৬’, চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বুম ভেঙে পড়ে দুটি নৌযান অর্ধডুবন্ত ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০ ১৫ বছরে ৪ লাখ ৯৪ হাজার পরিবারকে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত- সংসদে ভূমিমন্ত্রী

বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭ জারি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১২৫০ Time View

ফাইল ছবি।

দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্ধারিত নিয়মে শিক্ষার্থী নির্বাচন করতে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা প্রকাশ করা হয়।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করতে হবে।

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসারে, ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স ৬ বছরের বেশি এবং ৭ বছরের কম হতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নীতিমালায় অনলাইনে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে শ্রেণিভেদে। প্রথম শ্রেণির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগরীসহ অন্যান্য এলাকার এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ২০০ টাকা নেওয়ার বিধান রাখা হয়েছে।

সেশন চার্জসহ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এলাকাভেদে। মফস্বল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগর এলাকায় সর্বোচ্চ ৩ হাজার টাকা নেওয়া যাবে।

ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ভর্তি ফি, মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা আদায় করা যাবে।

এ ছাড়া উন্নয়ন খাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি অর্থ আদায় করতে পারবে না।

নীতিমালায় ঢাকা মহানগরীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। বাকি আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এ ছাড়া বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট হারে আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, এতিমখানার শিশুদের জন্য ১ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ আসন রাখা হবে।

পাশাপাশি সহোদর ভাই-বোনদের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে।

ভর্তি কার্যক্রমে নির্ধারিত নীতিমালা ও ফি অনুসরণ করার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

নতুন এই ভর্তি নীতিমালার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও নির্ধারিত ফি বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭ জারি

প্রকাশের সময়ঃ ০৭:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬