ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭ জারি ভৈরবে মহাসড়কে টায়ারে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ: সন্ত্রাসবিরোধী আইনে মামলা ভৈরব থানার সামনে বিকট শব্দ: ককটেল বিস্ফোরণের দাবি, আলামত পায়নি পুলিশ মুক্তাগাছায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি বেরোবিতে বৃহস্পতিবার ‘এমসিজে উৎসব ২০২৬’, চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বুম ভেঙে পড়ে দুটি নৌযান অর্ধডুবন্ত ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০ ১৫ বছরে ৪ লাখ ৯৪ হাজার পরিবারকে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত- সংসদে ভূমিমন্ত্রী

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১২৫২ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

 সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা স্থগিতের সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই রুটে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই রুটে কোনো নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবের চলমান পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে একই সঙ্গে বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সৌদি আরবের অন্য তিনটি গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইটগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে।

রিয়াদগামী যাত্রীদের ফ্লাইটের সময়সূচি, টিকিট পরিবর্তন ও ভ্রমণ সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর রিয়াদ রুটে ফ্লাইট কবে থেকে আবার চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জনপ্রিয় সংবাদ

আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

প্রকাশের সময়ঃ ০৭:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬