ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭ জারি ভৈরবে মহাসড়কে টায়ারে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ: সন্ত্রাসবিরোধী আইনে মামলা ভৈরব থানার সামনে বিকট শব্দ: ককটেল বিস্ফোরণের দাবি, আলামত পায়নি পুলিশ মুক্তাগাছায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি বেরোবিতে বৃহস্পতিবার ‘এমসিজে উৎসব ২০২৬’, চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বুম ভেঙে পড়ে দুটি নৌযান অর্ধডুবন্ত ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০ ১৫ বছরে ৪ লাখ ৯৪ হাজার পরিবারকে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত- সংসদে ভূমিমন্ত্রী

‘ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে সেটা ঘুষ হবে না’: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:১৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১২৩৮ Time View

এলজিইডির নবনিযুক্ত প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঠিকাদার খুশি হয়ে প্রকৌশলীদের উপহার দিলে তা ঘুষের মধ্যে পড়বে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ঠিকাদার তাঁর লভ্যাংশ থেকে খুশি হয়ে কোনো উপহার দিলে প্রকৌশলীরা তা নিতে পারেন।

মঙ্গলবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘একটি কাজ বাস্তবায়ন করে নেওয়ার ক্ষেত্রে চৌদ্দবার খেয়াল করবেন, এই টাকাটা জনগণের। ঠিকাদার তাঁর লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।’

তবে সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং অবকাঠামোর গুণগত মান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

মীর শাহে আলম বলেন, জনগণের কষ্টার্জিত অর্থে নির্মিত অবকাঠামোগুলো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা না দেখিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে কাজ করার সময় সরকারের ক্রয়সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী জানান, প্রকৌশলীদের দাবি অনুযায়ী এলজিইডি ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন ছাড়াও মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান।

জনপ্রিয় সংবাদ

আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ঠিকাদার খুশি হয়ে উপহার দিলে সেটা ঘুষ হবে না’: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:১৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬