ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ মৃত্যুর খবরেই থেমে গেল বড় ভাইয়ের জীবন, পাশাপাশি চিরনিদ্রায় দুই ভাই ভৈরব বাসস্ট্যান্ডে অভিযান, ইয়াবাসহ আটক দম্পতি ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয় যুবলীগ নেতার নির্দেশে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ- গ্রেপ্তার-১ ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ইবির ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ বেরোবিতে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

বেরোবিতে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ট্যুরিজম লুডু প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ট্যুরিজম লুডু প্রতিযোগিতা হয়। এরপর বিকেল ৪টায় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজকদের মতে, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশের পর্যটনশিল্প নিয়ে আগ্রহ ও সচেতনতা তৈরির পাশাপাশি খেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, পর্যটন একটি দেশের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার অন্যতম মাধ্যম। বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পর্যটন নিয়ে আগ্রহ ও সচেতনতা বাড়াতে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলার সঙ্গে পর্যটনকে যুক্ত করায় শিক্ষার্থীরা খেলতে খেলতেই দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। এটি তাঁদের সৃজনশীলতা ও জ্ঞান বিকাশেও সহায়ক হবে। তিনি আয়োজকদের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ

বেরোবিতে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

প্রকাশের সময়ঃ ১১:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬