ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ মৃত্যুর খবরেই থেমে গেল বড় ভাইয়ের জীবন, পাশাপাশি চিরনিদ্রায় দুই ভাই ভৈরব বাসস্ট্যান্ডে অভিযান, ইয়াবাসহ আটক দম্পতি ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয় যুবলীগ নেতার নির্দেশে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ- গ্রেপ্তার-১ ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ইবির ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ বেরোবিতে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:০০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২৫১ Time View

রাজধানীর মিরপুর-১৩ এলাকায় বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের মধ্যে দুজনকে এক মাস করে কারাদণ্ড এবং অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর মিরপুর-১৩ এলাকায় অবস্থিত বিআরটিএর ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয় প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে মো. জাহাঙ্গীর ও মনির হোসেনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আটক অপর ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, একটি প্রতারক চক্র বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ সম্পন্ন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা নিয়ে সরে পড়ত। এ ধরনের প্রতারণার বিষয়ে আগে থেকেই একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছিল।

তিনি আরও জানান, সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তি কমানো এবং বিআরটিএ কার্যালয়ে দালালদের তৎপরতা বন্ধের লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে। সেবার পরিবেশ স্বাভাবিক ও স্বচ্ছ রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ০১:০০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬