ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ মৃত্যুর খবরেই থেমে গেল বড় ভাইয়ের জীবন, পাশাপাশি চিরনিদ্রায় দুই ভাই ভৈরব বাসস্ট্যান্ডে অভিযান, ইয়াবাসহ আটক দম্পতি ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয় যুবলীগ নেতার নির্দেশে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ- গ্রেপ্তার-১ ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ইবির ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ বেরোবিতে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:২৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২৪৫ Time View

ফাইল ছবি।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি ককটেল নিক্ষেপের পর ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ সেটি উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে পানিভর্তি বালতিতে রাখে।

এর প্রায় ১০ মিনিট পর, সন্ধ্যা ৭টার দিকে ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

অল্প সময়ের ব্যবধানে থানা ও বাজার এলাকায় পরপর এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা থানার সামনে ককটেল নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে ইকুরিয়া বাজারেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ

প্রকাশের সময়ঃ ০১:২৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬