
মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়ায় পরিবেশবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পরিচালিত অভিযানে দেখা যায়, ভাটাটিতে কয়লার পরিবর্তে কাঠ ও গাছের গুঁড়ি পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছিল। এ ছাড়া কৃষিজমিতে ভাটাটি স্থাপন করা হয়েছে এবং এর প্রয়োজনীয় লাইসেন্সও ছিল না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ জানান, এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় সীমান্ত ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে।
মাগুরা প্রতিনিধিঃ 





















