ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সড়কে ঝরল ৪ প্রাণ, শোকের ছায়া শিবগঞ্জজুড়ে ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ৫ নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩; সাংবাদিক হেনস্তা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫
বিশ্ব মেট্রোলজি দিবসে

ভেজাল প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান – বিভাগীয় কমিশনার

ধবার (২০ মে) ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ মে) ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

স্বাগত বক্তব্যে ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সঞ্জয় কুমার সরকার বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) প্রতিবছর ২০ মে যথাযথ মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস পালন করে আসছে। তিনি বলেন, মেট্রোলজির মূল উদ্দেশ্য হলো শিল্পায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় সঠিক ও নির্ভরযোগ্য পরিমাপের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা। একই সঙ্গে মান প্রণয়ন, বাস্তবায়ন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিএসটিআই কাজ করছে।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, বর্তমান সময়ে খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অথচ আমরা একবারও ভাবি না যে, একজন আরেকজনের উৎপাদিত পণ্যই ভোগ করছি। তাই নিজেদের সচেতনতা, মূল্যবোধ ও বিবেকবোধকে কাজে লাগিয়ে ভেজাল প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে অনলাইনভিত্তিক বাজারে নানা ধরনের সুপার ফুড ও কসমেটিক পণ্য নামে-বেনামে বিক্রি হচ্ছে, যা স্বাস্থ্য ও ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। আগামীর প্রজন্মকে সুস্থ রাখতে এসব বিষয়ে এখন থেকেই সচেতনতা বৃদ্ধি জরুরি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, ব্যবসায়ী ও ভোক্তার মধ্যে আস্থার সম্পর্ক তৈরি করতে হবে। বর্তমানে অনেক ক্ষেত্রে ভোক্তারা ব্যবসায়ীদের প্রতি আস্থা হারিয়ে ফেলছেন। এই আস্থার জায়গা পুনর্গঠন করা গেলে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার রাশিদা বেগম, র‌্যাবের সহকারী পুলিশ সুপার এনামুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মনসুর আলম (চন্দন), বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং গণমাধ্যমকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

সড়কে ঝরল ৪ প্রাণ, শোকের ছায়া শিবগঞ্জজুড়ে

বিশ্ব মেট্রোলজি দিবসে

ভেজাল প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান – বিভাগীয় কমিশনার

প্রকাশের সময়ঃ ০৫:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬