ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

“নির্বাচন ঠেকাতে এখনো চলছে গভীর ষড়যন্ত্র”- নাটোরে দুলুর হুঁশিয়ারি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “এই নির্বাচনকে নিয়ে এখনো কিন্তু ষড়যন্ত্র-চক্রান্ত বন্ধ হয়নি।” তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশজুড়ে এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আজ শনিবার (১ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা শুভেচ্ছা ফার্ম মাঠে ধানের শীষের পক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, “আপনারা পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন – কীভাবে একটি চক্র এই নির্বাচন পেছাতে, বা বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে। আমি আমার মা, ভাই ও বোনদের অনুরোধ করছি — আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে কেউ যদি কোনো চক্রান্ত করে, আপনারা সবাই মিলে সেই ষড়যন্ত্র মোকাবিলা করবেন।” তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে দৃঢ়প্রতিজ্ঞ, “যত বাধাই আসুক, বিএনপির প্রার্থী ও নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে।”

জনসভায় আরও বক্তব্য দেন— ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রি, জেরিন সুবাহ রোদেলা, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, এবং তেবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার।

সভায় উপস্থিত হাজারো নেতাকর্মী “ধানের শীষের বিজয় চাই” শ্লোগানে মাঠ প্রকম্পিত করে তোলেন।
“দেশের মানুষ জেগে উঠেছে- এবার আর ভোট ছিনতাই হবে না। গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” বলে স্লোগান দেয় উপস্থিত নেতাকর্মীরা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

“নির্বাচন ঠেকাতে এখনো চলছে গভীর ষড়যন্ত্র”- নাটোরে দুলুর হুঁশিয়ারি

প্রকাশের সময়ঃ ০৩:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫