ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

লালপুর চরাঞ্চলে পুলিশের বড় অভিযান: আটক ২০- আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে পুলিশের ব্যাপক অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং ২০ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মো. শাহজাহান পিপিএম (বার)–এর নির্দেশনায় ও নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাত (৮ নভেম্বর) থেকে শনিবার সকাল (৯ নভেম্বর) পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা স্পেশাল ব্রাঞ্চ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সহ প্রায় চার শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন।

পুলিশ জানায়, অভিযানে একটি রিভলভার, দেশীয় তৈরি ওয়ান-শুটার গান, ছয়টি ডেগার, ২২টি হাসুয়া, চারটি ছোরা, দুইটি চাপাতি, একটি দা, একটি লোহার পাইপ, একটি টিউবওয়েল ও একটি কাঠের চকি উদ্ধার করা হয়।

এ সময় দুইজন হ্যাকার, ছয়টি ওয়ারেন্টভুক্ত আসামি, একজন সাজাপ্রাপ্ত আসামি, একজন হত্যা মামলার আসামি ও দুইজন মাদক ব্যবসায়ীসহ মোট ২০ জনকে আটক করা হয়।

অভিযানের সময় স্থলভাগে পুলিশের ১০টি টিমএবং নদীপথে ১৪টি ট্রলার/নৌকায় অভিযান চালানো হয়। পদ্মা নদীর চর জাজিরা, চর লালপুর ও চর দিয়ার বাহাদুরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চর দিয়ার বাহাদুরপুরের বালু মহলের ছাউনি থেকে দুটি আগ্নেয়াস্ত্র, একাধিক ধারালো অস্ত্র, একটি টিউবওয়েল ও বালু বিক্রির রশিদ উদ্ধার করা হয়।

অভিযানে র‍্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলি, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ, ওসি লালপুর থানা এবং ওসি সিংড়া থানা উপস্থিত ছিলেন।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “লালপুরের চরাঞ্চল ও পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

লালপুর চরাঞ্চলে পুলিশের বড় অভিযান: আটক ২০- আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশের সময়ঃ ১২:৪৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫