ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শিবগঞ্জে সড়ক অবরোধ

সোনামসজিদ স্থলবন্দর-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট

চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-রাজশাহী মহাসড়ক এক ঘণ্টার জন্য অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।

রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকতের সমর্থকরা এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাজাহান মিয়ার মনোনয়ন বাতিলের দাবি জানান।
তাদের অভিযোগ, “স্বাধীনতার পর আটবার দলীয় মনোনয়ন পেয়ে পাঁচবার এমপি হয়েছেন শাজাহান মিয়া। গত ১৭ বছর দেশের রাজনীতিতে সক্রিয় না থেকে বিদেশে সময় কাটিয়েছেন তিনি। অথচ ত্যাগী নেতা ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদককে বাদ দিয়ে এমন প্রার্থী মনোনয়ন দিয়ে তৃণমূলকে উপেক্ষা করা হয়েছে।”

অবরোধের কারণে সোনামসজিদ স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নেতাকর্মীরা জানান, প্রার্থী পরিবর্তনের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে শিবগঞ্জে সড়ক অবরোধ

প্রকাশের সময়ঃ ১১:২৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫