ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

‘প্রশাসন নির্বাচিত করেছিল বিজয়ীদের, জনগণ নয়’- নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন,

“আওয়ামী লীগের পাতানো নির্বাচনে জনগণ নয়, বিজয়ীদের প্রশাসন নির্বাচিত করেছিল। প্রশাসনের রাতের ভোটের বিজয় কোনো বিজয় নয়—এটা প্রহসন।”

শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ডের রেহাইচর ভোটকেন্দ্র এলাকায় অনুষ্ঠিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, “২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট আর ২০২৪ সালের আমি-ডামি নির্বাচন—সবই প্রহসনের নির্বাচন। এসব নির্বাচনে জনগণ নয়, প্রশাসন বিজয়ীদের নির্ধারণ করেছে।”
তিনি অভিযোগ করেন, ভোটের আগে জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকের মাধ্যমেই ‘কে বিজয়ী হবে’ তা ঠিক করা হয়েছে।

বুলবুল আরও বলেন, “যারা প্রহসনের নির্বাচনে প্রশাসনের সহায়তায় বিজয়ী হয়েছে, তারা আজ অহংকার আর দাম্ভিকতায় মত্ত। কিন্তু জনগণ জানে কারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসী। জনগণ কখনো তাদের ভোট দেবে না।”

যুব সমাজকে মাদক ও অস্ত্র থেকে দূরে রাখার আহ্বান

জামায়াত নেতা বলেন, “চাঁপাইনবাবগঞ্জের যুব সমাজকে ধ্বংস করতে যারা মাদক ও অস্ত্রের হাতিয়ার বানাচ্ছে, তাদের প্রতিহত করতে হবে। জামায়াতে ইসলামীতে মাদক বা সন্ত্রাসের কোনো স্থান নেই।”

তিনি আরও জানান, জামায়াত ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে এবং কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে প্রত্যেককে “জাতীয় সম্পদে” পরিণত করা হবে।

এর আগে বিকেলে একই এলাকায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, “ইসলামী সমাজ প্রতিষ্ঠায় নারী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারীদের ভোটের মাধ্যমেই সন্ত্রাসী, দখলবাজ, দুর্নীতিবাজদের পরাজিত করতে হবে।”

তিনি বলেন, “যারা রাজনীতির নামে সন্তানের হাতে অস্ত্র ও মাদক তুলে দেয়, তাদের বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে।”

নূরুল ইসলাম বুলবুল জানান, তিনি  নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের ভিলেজ পলিটিক্স বন্ধ, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, নদীভাঙন রোধ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যটন উন্নয়ন, কর্মসংস্থান এবং বিদেশগামীদের সুরক্ষা নিশ্চিত করবেন।

তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জের শহর ও গ্রামকে সমানভাবে উন্নত করা হবে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে বৈষম্যের শিকল ভেঙে সমান সুযোগ নিশ্চিত করা হবে।”

বুলবুল দাবি করেন, বিগত ১৭ বছর আওয়ামী সরকারের ‘জুলুম নির্যাতন’-এর মধ্যেও তিনি জনগণের পাশে থেকেছেন। জনগণের সেবায় ১০টি অ্যাম্বুলেন্স পরিচালনা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেলাই মেশিন ও গবাদিপশু বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—এই পাঁচ মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।”

নূরুল ইসলাম বুলবুল আরো  জানান, “তরুণ ও ছাত্র সমাজের নেতৃত্বে ইসলামী মূল্যবোধের নতুন বাংলাদেশ গড়তে চাঁপাইনবাবগঞ্জবাসীকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

‘প্রশাসন নির্বাচিত করেছিল বিজয়ীদের, জনগণ নয়’- নূরুল ইসলাম বুলবুল

প্রকাশের সময়ঃ ১১:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫