ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভুয়া আইডি খুলে প্রতারণা: সাংবাদিকের নামে নাটক সাজিয়ে পলাতক বাগাতিপাড়ার ল্যাব সহকারী অনিক!

নাটোরে ভুয়া মেসেঞ্জার আইডি খুলে প্রতারণা ও মানহানির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ল্যাব সহকারী (১৮ গ্রেড) আব্দুল্লাহ আল অনিক ওরফে অনিক মাহমুদ (২৯)-এর বিরুদ্ধে। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত অনিক গা-ঢাকা দিয়েছেন, ফলে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বাগাতিপাড়ার নড়ইগাছা এলাকার আব্দুল মজিদের ছেলে অনিক ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দৈনিক কালেরকণ্ঠ মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি মো. রাব্বানী ব্যাপারীর নামে “G Rabbani” নামের ভুয়া মেসেঞ্জার আইডি খুলে এক প্রতারণার নাটক সাজান।

অভিযুক্ত অনিক কথোপকথন বিকৃত করে চাঁদা দাবির ভুয়া স্ক্রিনশট তৈরি করেন এবং তা গত ৬ অক্টোবর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সাংবাদিক রাব্বানীর কর্মস্থলে পাঠান। এই ঘটনায় ৩ নভেম্বর ভুক্তভোগী নাটোর সদর থানায় মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অনিক “নজরুল ইসলাম” নামে ভুয়া পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি ও আর্থিক ক্ষতি সাধন করেছেন, যার পরিমাণ আনুমানিক ৫০ লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে। প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজের সিডি ও কথোপকথনের ফটোকপি থানায় জমা দিয়েছেন ভুক্তভোগী।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন,

“এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

স্থানীয় সূত্র জানায়, মামলা দায়েরের পর থেকেই অনিক এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন। ৫ নভেম্বর থেকে তিনি কলেজে অনুপস্থিত। কলেজের অধ্যক্ষ ড. নূরুল ইসলাম বলেন,

“বুধবার সকালে অনিক জানিয়েছিল তার স্ত্রী অসুস্থ। এরপর থেকে সে কলেজে আসেনি এবং ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।”

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, অনিক দীর্ঘদিন ধরেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও অনৈতিক আচরণ ও ব্যক্তিগত স্বার্থে প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ ছিল।

বর্তমানে মামলার পর থেকে অভিযুক্তের পলাতক অবস্থায় বাগাতিপাড়া ও নাটোর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভুয়া আইডি খুলে প্রতারণা: সাংবাদিকের নামে নাটক সাজিয়ে পলাতক বাগাতিপাড়ার ল্যাব সহকারী অনিক!

প্রকাশের সময়ঃ ১১:০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫