ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

লুকিয়ে থাকা যুবলীগ নেতা, অবশেষে ধরা

চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের নিচে তৈরি করা সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন যুবলীগ নেতা মো. শওকত হোসেন খোকন ওরফে খোকন আহমেদ। কিন্তু শেষরক্ষা হয়নি। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অভিযানে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার খোকন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদণ্ডী গ্রামের ফারুকীপাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘খোকনকে গ্রেপ্তার করতে বেশ কিছুদিন ধরে পুলিশ নজরদারি করে আসছিল। মঙ্গলবার ভোরে খোকনের বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশ। সে বাড়িতে প্রবেশ করার পর পরই অভিযান শুরু করা হয়।

তবে পুরো ঘর দীর্ঘক্ষণ তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি। ঘর থেকেও বের হয়নি। তাহলে গেল কোথায়—বিষয়টি আমাদের চিন্তিত করে। পরে বাড়িতে লাগানো কয়েকটি টাইলস মনে হলো কিছুটা আলগা।
টাইলস সরাতেই দেখা মেলে মাটির নিচে এক সুড়ঙ্গ। যেখানে খোকন লুকিয়ে ছিল। দীর্ঘ ৪০ মিনিট অভিযান পরিচালনা করার পর তাকে ওই সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়।’পুলিশ জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর খোকন নিজ বাড়িতে এ গোপন সুড়ঙ্গ কক্ষ তৈরি করেছিল। যাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়া যায়।

স্থানীয়রা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান খোকন। তবে আত্মগোপনে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী কর্মকাণ্ডে সরব ছিল।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

লুকিয়ে থাকা যুবলীগ নেতা, অবশেষে ধরা

প্রকাশের সময়ঃ ০১:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫