ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৯ নেতাকর্মী গ্রেপ্তার

গত ১২ ঘণ্টায় দিনাজপুর পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৯ নেতাকর্মীসহ ৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে সাড়ে ৪টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলার ১৩টি থানা পুলিশের অভিযানে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত একাধিক মামলায় পালিয়ে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৯ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া অন্যান্য ফৌজদারি অপরাধে দায়েরকৃত মামলায় ২৭ জনসহ মোট ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়।

আগামী ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নে নাশকতামূলক কর্মকাণ্ডসহ দেশে অরাজকতা পরিস্থিতি ও ক্ষতিসাধন করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে—পুলিশের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারদের মঙ্গলবার বিকেল আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫