ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

মানিকগঞ্জে চলন্ত পিকআপ থেকে ককটেল ‍নিক্ষেপ

আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের প্রবেশমুখে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার থেকে মানিকগঞ্জের দিকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ থেকে বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করে। এদিকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা জড়ো হয়ে দুর্বৃত্তদের অপতৎপরতা রোধে অবস্থান নিয়েছে বাসস্ট্যান্ড এলাকায়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মানিকগঞ্জে চলন্ত পিকআপ থেকে ককটেল ‍নিক্ষেপ

প্রকাশের সময়ঃ ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫