ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান, মুহূর্তে উত্তেজনা

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মশাল মিছিলে হঠাৎ এক যুবকের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মিছিলের সারিতে বিশৃঙ্খলা দেখা দিলে নেতাকর্মীরা ওই যুবককে ধরার চেষ্টা করেও শেষ পর্যন্ত তাকে খুঁজে পাননি।

বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল বের করে এনসিপি। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনে এসে এক যুবক উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে মুহূর্তেই মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চোখের পলকে কয়েকজন কর্মী তাকে ধাওয়া করেন, কিন্তু তিনি মসজিদের গলিপথে ঢুকে পালিয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে পরিস্থিতি সামলে এনসিপির নেতাকর্মীরা পুনরায় মিছিলটি এগিয়ে নিয়ে যান। মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা।

ঘটনার বর্ণনা দিয়ে শওকত আলী বলেন, ‘মিশনপাড়া এলাকায় মিছিলের পেছনে এক যুবক হঠাৎ চিৎকার করে বলল, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর।’ তখন আমাদের মিছিলে কয়েকজন মেয়ে সদস্য ছিল। তাদের একজন ডাক দিলে আমরা ছেলেটিকে ধরতে যাই, কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়।পরে আর তাকে পাওয়া যায়নি।’ তিনি আরো জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান, মুহূর্তে উত্তেজনা

প্রকাশের সময়ঃ ০৬:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫