ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে পুখুরিয়া বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় বিক্ষোভ। বর্তমানে সেখানে আওয়ামী লীগ সমর্থিত শতশত মানুষ মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন। এতে প্রায় দুই ঘণ্টা ফরিদপুর থেকে বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে সড়ক অবরোধ করা হয় ঢাকা-খুলনা মহাসড়কে সূয়াদী বাজার ও মাওয়া-ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সুর্যনগর এলাকায়। এতে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ।

ভাঙ্গা থেকে ফরিদপুরগামী প্রাইমারি স্কুলশিক্ষক সায়মা বেগম বলেন, সকাল ৮টার দিকে পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছে দেখি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন আওয়ামী লীগ সমর্থকেরা।

বিক্ষোভকারী কয়েকজন জানান, ‘তারা সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। লকডাউন কার্যকর ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনে জীবন দেওয়ার জন্য মাঠে থাকব।’

স্থানীয়রা জানান, লকডাউন কার্যকরের দাবিতে মহাসড়কে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করছেন স্থানীয় আওয়ামী লীগ সমর্থকেরা। এসময় পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান নিতে দেখা যায়। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান নিয়ে জড়ো হন। সড়কের দুই পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন তারা।

এ তথ্য নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, সকালে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে পুখুরিয়া বাসস্ট্যান্ড, ঢাকা-খুলনা মহাসড়কে সূয়াদী বাজার ও মাওয়া-ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ সমর্থিত লোকজন। আমরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছি। তারা যেন সড়ক থেকে সরে যায়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

প্রকাশের সময়ঃ ০৪:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫