ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ভাসমান এক কিশোরসহ ২ জনের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নদীতে ভাসমান এক কিশোর এবং জেলার গোমস্তাপুর উপজেলা থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে ও শিবগঞ্জ ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র রাফি আল শাহাদাৎ নাইম (১৬) এবং গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের দেওপুরা ব্রাক্ষণগ্রাম এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে সমীর আলী (৭০)।

পুলিশ, স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বাবার ওপর অভিমান করে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নাইম। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে সদরের রানীহাটী ইউনিয়নের কোঠালিপাড়া গ্রামে পাগলা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ‘নৌ পুলিশের সহযোগিতায় নাইমের মরদেহটি উদ্ধার করে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’অপরদিকে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ সমীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জেনারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব-অনটন এবং রোগ, ভোগান্তি থেকে মুক্তি পেতে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ভাসমান এক কিশোরসহ ২ জনের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০২:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫