ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে এক ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন পথচারী আবদুল বাসির (৫০)। প্রতিদিনের মতো অফিসে যাওয়ার পথে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে তাঁর পা ও হাতে জখম হয়।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আবদুল বাসির জানান, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হয়। তাঁর ধারণা, আশপাশের উড়ালসড়ক থেকে বিস্ফোরকটি ছুড়ে মারা হতে পারে।

আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েক দিনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা বাড়ছে। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করবে।

রায়কে কেন্দ্র করে অনলাইনে নতুন কর্মসূচির ঘোষণা এবং বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রেক্ষাপটে শহরে উত্তেজনা বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

প্রকাশের সময়ঃ ০৪:৪০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫