ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

রাবিতে নবান্ন উৎসব: পিঠার সুবাসে মুখর ক্যাম্পাস, ঐতিহ্যে মেতেছে শিক্ষক-শিক্ষার্থীরা

বাঙালির গ্রামীণ ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে উৎসবমুখর পরিবেশে পালিত হলো নবান্ন উৎসব। রোববার সকাল সাড়ে ১০টায় অনুষদের প্রদর্শনী প্লটে ধানকাটার মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।

ধানকাটার পর শিক্ষার্থীরা নাচ-গান আর ঢাক-ঢোলের তালে আনন্দ শোভাযাত্রা নিয়ে অনুষদের প্রধান ফটকে আসেন। সেখানে ফিতা কেটে পিঠা মেলার উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

উৎসবকে ঘিরে ছিল নানা আয়োজন—খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পিঠা উৎসব। অনুষদের শিক্ষক–শিক্ষার্থীরা জানান, গ্রামীণ বাংলার সমৃদ্ধ ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রজন্মকে এই সংস্কৃতির সঙ্গে পরিচিত করাই নবান্ন উৎসবের মূল উদ্দেশ্য।

নবান্ন উপলক্ষে ১৫টি স্টলে সাজানো হয়েছিল প্রায় দেড় শতাধিক ঐতিহ্যবাহী পিঠা। দুধপুলি, চন্দ্রপুলি, নারকেল পুলি, খোলা চিতই, নকশী পিঠা, তেল পিঠা, গোলাপ ফুল পিঠা, সুজির বড়া, ডাবের পিঠা, শামুক পিঠা, লবঙ্গ পিঠা, রুপালি পিঠাসহ নানারকম পিঠার সমাহারে মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল। সকাল থেকেই পিঠার স্বাদ নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় জমে।

দিনভর উৎসবমুখর পরিবেশে কৃষি অনুষদে ছড়িয়ে পড়ে নবান্নের আনন্দ, আর পিঠার সুবাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন রূপ নেয় গ্রামীণ বাংলার ক্ষুদ্র প্রতিরূপে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রাবিতে নবান্ন উৎসব: পিঠার সুবাসে মুখর ক্যাম্পাস, ঐতিহ্যে মেতেছে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশের সময়ঃ ০৬:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫