ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন-স্বস্তিতে এলাকাবাসী

বাগাতিপাড়ায় সংস্কার কাজের উদ্বোধন। ছবি সাজেদুর রহমান

নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের আওতায় ১২০ ফুট রাস্তার এইচ-বিবি করণ ও সংস্কার কাজের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে সাজামালঞ্চী এলাকায় এ কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া ৩ নং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।

দীর্ঘদিন ধরে বাগাতিপাড়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নাসির উদ্দিনের বাড়ি থেকে বকুলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। অবশেষে কাবিখা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, সাজামালঞ্চীর মানুষের কাছে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। এলাকার চলাচল সহজ করা ও সুবিধা বৃদ্ধি করাই তার মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম সরকার আমিন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মিঠু, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এলাকাবাসী আশা করছে-কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং স্থানীয় যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন-স্বস্তিতে এলাকাবাসী

প্রকাশের সময়ঃ ০৩:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫