ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের দু’টি অভিযানে হেরোইনসহ তিন কারবারী গ্রেফতার

হেরোইনসহ তিন কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ সিপিসি-১ এর টানা পৃথক দুই অভিযানে ১৪০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর ২০২৫) বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট এবং সদর থানায় চালানো হয় মাদকবিরোধী টহল ও অভিযান।গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে ভোলাহাট থানার গোহালবাড়ী ইউপির বিরেশ্বরপুর উত্তরটলা গ্রামে মাদক সম্রাজ্যের আড়ালে লুকিয়ে থাকা আসামী মোঃ আলমগীর হোসেন ওরফে আলম (৪৬),এর বাড়িতে অভিযান চালায় র‍্যাব। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তার ঘরের ভেতর থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করে তাকে আটক করা হয়।একই দিন বিকেল ৪টা ১৫ মিনিটে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর ইসলামপুর এলাকায়। জনৈক সিরাজুল ইসলামের বাড়ির পূর্ব পাশের ফাঁকা জমিতে মাদক লেনদেনের গোপন সিগন্যাল পেয়ে র‍্যাবের দল অভিযান চালায়। এসময় মোঃ আসাদুল হক (২১), এবং মোঃ সোহেল রানা (৩৫), উভয়েই নরেন্দ্রপুর উত্তরপাড়ার বাসিন্দা কে ১০৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, আটক তিন আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভোলাহাট ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকবিরোধী এই অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে র‍্যাব।প্রশংসিত হচ্ছে র‍্যাবের এমন দ্রুত, প্রখর ও তথ্যনির্ভর অভিযানের তৎপরতা, যা এলাকায় মাদক ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের দু’টি অভিযানে হেরোইনসহ তিন কারবারী গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৯:৫০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫