ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ছবি-বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী

নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলাউদ্দিন। এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশ নেয়। গরু, ছাগল, মহিষ, হাঁস-মুরগি, কবুতর, কোয়েল, দেশি-বিদেশি প্রজাতির খরগোশ ও বিড়ালসহ বিভিন্ন পশুপাখির পাশাপাশি প্রদর্শিত হয় উন্নত পশুখাদ্য, ভেটেরিনারি সেবা, দুগ্ধজাত পণ্য ও আধুনিক খামার প্রযুক্তি। স্থানীয় খামারিরা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলাউদ্দিন বলেন, “খামারভিত্তিক অর্থনীতি উন্নয়নে এমন প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে খামারিরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারে এবং উৎপাদনে উৎসাহিত হয়।” অনুষ্ঠানটিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি প্রমুখ।
সমাপনী বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী জানান, খামারিদের মধ্যে নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদন, রোগপ্রতিরোধ, কৃত্রিম প্রজনন সেবা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে ছিল সচেতনতামূলক বিভিন্ন সেশন। দিনব্যাপী প্রদর্শনীতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, খামারি ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ১০:৫৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫