ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

১৮ ঘণ্টা পরও জ্বলছে হংকংয়ের হাউজিং কমপ্লেক্স, নিহত ৪৪

দীর্ঘ ১৬ ঘণ্টা পরও জ্বলছে হংকং-চায়নার হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। আটটি ভবনের মধ্যে নিয়ন্ত্রণে এসেছে মাত্র চারটির আগুন। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনও হদিস মেলেনি কমপক্ষে ২৭৯ জনের। দেশটির আট দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি। ৭শ’রও বেশি ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করেও আগুন নেভানো যাচ্ছে না। দায়িত্বে অবহেলার কারণে এখন পর্যন্ত আটক করা হয়েছে তিনজনকে। তবে এখনও জানা যায়নি আগুন লাগার কারণ।এর আগে, স্থানীয় সময় আনুমানিক বিকেল তিনটায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর থেকেই চলে নেভানোর প্রচেষ্টা। আগুনের লেলিহান শিখা থামাতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের।হংকং-চায়নার উত্তরাঞ্চলীয় হাউজিং কমপ্লেক্সটিতে মোট ৮টি ব্লকে প্রায় ২ হাজারের মতো অ্যাপার্টমেন্ট রয়েছে। যেখানে বয়স্কদের বসবাসই বেশি। দেশটির সবশেষ আদমশুমারি অনুযায়ী হাউজিং কমপ্লেক্সটিতে আটটি ব্লকে বাস করে অন্তত ৪ হাজার ৬শ’ জন। তবে বর্তমানে সংস্কার কাজ চলায় সেখানে কত মানুষ ছিল- সেটি নিশ্চিত নয়। এই অগ্নিকাণ্ডকে লেভেল ফাইভ ক্যাটাগরিতে শ্রেণিভুক্ত করা হয়েছে। ভয়াবহতার মাপকাঠিতে এটিই সর্বোচ্চ।হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বাঁশের মাচা তৈরি করা হয়েছিল। এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও হেল্প ডেস্ক। অপরদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বনেতারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

১৮ ঘণ্টা পরও জ্বলছে হংকংয়ের হাউজিং কমপ্লেক্স, নিহত ৪৪

প্রকাশের সময়ঃ ০৪:৪২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫