ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

জামালপুর কারাগারে মারধরে হাজতির মৃত্যু থানায় মামলা

জামালপুর জেলা কারাগারে মারধরে মো. পাগলা হযরত (২৫) নামে এক হাজতির মৃত্যুর ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেন জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা।হত্যা মামলার একমাত্র আসামি হলেন- মো. রহিদুর মিয়া (৪০)। তিনি বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে। নিহত হাজতির মো. পাগলা হযরত (২৫) জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের। তিনি বকশীগঞ্জ থানার মামলা নম্বর ১৪, জিআর মামলা নম্বর ২৪২ (২)-২৫ এর আসামি ছিলেন।মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব।মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সঙ্গে কথা কাটাকাটি ও তর্ক শুরু হয় রহিদুর মিয়ার। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর বেশ কয়েকবার আঘাত করে। পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা আহত মো. পাগলা হযরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন পাগলা হযরত।ওসি নাজমুস সাকিব জানান, জামালপুর জেলা কারাগারে এক হাজতি হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

জামালপুর কারাগারে মারধরে হাজতির মৃত্যু থানায় মামলা

প্রকাশের সময়ঃ ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫