ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

৬২ বছর বয়সে দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ প্রথম যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিবাহ করলেন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বিয়ের পিঁড়িতে বসলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। শনিবার (২৯ নভেম্বর)  বিকেলে দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডনের (৪৬) সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচার করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। আলবানিজ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ‘আমাদের পরিবার এবং নিকটতম বন্ধুদের সামনে আমাদের ভবিষ্যৎ জীবন একসাথে কাটানোর জন্য আমাদের ভালোবাসা এবং প্রতিশ্রুতি ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’জানা যায়, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর সবুজ চত্বরে বিয়ের অনুষ্ঠান হয়। কঠোর গোপনীয়তা রক্ষা করে আয়োজিত অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। এর আগে, দেশটিতে কোনো প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার নজির নেই।মার্কিন গায়ক বেন ফোল্ডসের বিখ্যাত গান ‘লাকিয়েস্ট’-এর সুরের মূর্ছনায় বাবা বিল ও মা পলিন হেইডনের হাত ধরে বিয়ের মঞ্চে আসেন কনে জডি হেইডন। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তাদের পোষা কুকুর টোটো। নবদম্পতির বিয়ের আংটি বহন করে নিয়ে আসে কুকুরটি। আনুষ্ঠানিকতা শেষে স্টিভি ওয়ান্ডারের কালজয়ী গান ‘সাইন্ড, সিলড, ডেলিভারড আই অ্যাম ইয়োরস’-এর তালে তালে নবদম্পতি বিবাহস্থল ত্যাগ করেন।বিয়ের পর এক যৌথ বিবৃতিতে নবদম্পতি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,‘পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ভালোবাসা এবং ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক জ্যেষ্ঠ সদস্য। এছাড়া বিরোধীদলীয় নেত্রী সুসান লিও নবদম্পতিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রথম পক্ষের সন্তান নাথান আলবানিজও উপস্থিত ছিলেন।২০১৯ সালে কারমেল তেববাটের সঙ্গে আলবানিজের ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছিল। জানা গেছে, জাঁকজমকপূর্ণ এ আয়োজনের সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে। রাষ্ট্রীয় কাজের চাপ সামলে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ার ভেতরেই কোনো এক মনোরম স্থানে সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় সময় কাটাবেন এ নবদম্পতি।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

৬২ বছর বয়সে দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫