ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিবগঞ্জে পুকুর পাহারাদারের চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা

শিবগঞ্জে পুকুর পাহারাদারের চোখ উপড়ে হত্যা । ছবি-দৈনিক অধিকার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক পুকুর পাহারাদারকে চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর-নুন্যা পুকুরপাড় এলাকা থেকে তোজাম্মেল হক তোজু (৬৫)-এর মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। নিহত তোজাম্মেল হক ওই ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।নিহতের ছেলে নাফিউল্লাহ (২৫) জানান, “এক ব্যক্তি ফোনে জানালে ঘটনাস্থলে গিয়ে দেখি বাবাকে হত্যা করে চোখ উপড়ে নেওয়া হয়েছে। কে বা কারা এমন নির্মমভাবে হত্যা করলো, আমরা জানি না।”নিহতের স্ত্রী নিলুফা বেগম বলেন, “আমাদের কারও সাথে কোনো শত্রুতা নেই। তারপরও এমন নৃশংস হত্যাকাণ্ড! আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”হত্যাকাণ্ডের খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মাঠে নামে তদন্ত দল। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “রবিবার  রাতের কোনো এক সময়ে তোজাম্মেল হককে হত্যা করা হয়েছে। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। খুব দ্রুত হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়দের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ বলছে-এই হত্যাকাণ্ড কোনোভাবেই রহস্যময় থাকবে না, শিগগিরই বের হবে ঘটনার পেছনের কাহিনি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিবগঞ্জে পুকুর পাহারাদারের চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা

প্রকাশের সময়ঃ ০৮:৩৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫