ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত সিনিয়র সাংবাদিক জহির

সিনিয়র ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া। ছবি- সংগৃহীত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) মারা গেছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা খবর দিলে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে বিপিএল নিলাম চলাকালীন এই ক্রীড়া সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।জহির ভূঁইয়াকে হাসপাতালে নিয়ে আসা তার ছেলে রাকিব ভুঁইয়া তামিম জানান, তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগরের চাবিতলা গ্রামে। পরিবারটি বর্তমানে রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় থাকত। জহির ভূঁইয়া দুপুরে বাসা থেকে মোটরসাইকেলে করে কারওয়ান বাজারে অফিসে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর পথচারীরা ফোন করে দুর্ঘটনার কথা জানান এবং প্রথমে তাকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাকিব আরও জানান, খবর পেয়ে মুগদা হাসপাতালে গিয়ে তার বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান। খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ঢালে দুর্ঘটনার শিকার হয়েছেন, এটুকুই শুনেছেন। এর বেশি কিছু জানেন না ছেলে তামিম।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত সিনিয়র সাংবাদিক জহির

প্রকাশের সময়ঃ ০১:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫