ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

আমাকে হত্যার জন্য হাসিনা গুম করেছিলো-সালাহউদ্দিন

বুধবার দুপুরে বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ ও পথসভা। ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার– ১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে হত্যা করার জন্য গুম করেছিলো, আল্লাহর দরবারে আমার হায়াত ছিলো বলে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা দোয়া করেছেন। এই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। ফ্যাসিবাদের নিপাত হয়েছে। আওয়ামী বাকশালি ফ্যাসিবাদী গোষ্ঠী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।বুধবার দুপুরে বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নে নির্বাচনি গণসংযোগে টৈটংয়ে পথসভায় তিনি এ কথা বলেন।পথসভায় সালাহউদ্দিন আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।টৈটং পথসভা শেষে তিনি পুনরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগে রাজাখালী মগনামা ও উজানটিয়া ইউনিয়নে যোগ দেন এবং সকলের কাছে ধানের শীষে ভোট চান।সালাহ উদ্দিন আহমদে প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, ৭ ডিসেম্বর পর্যন্ত সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়ায় নির্বাচনি প্রচারণায় ব্যস্ত থাকবেন। ধানের শীষের পক্ষে জণসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন। বুধবার সকালে মা-বাবার কবর জিয়ারত পরবর্তী পেকুয়া, শিলখালী, বারবাকিয়া, টৈটং, রাজাখালী, মগনামা ও উজানটিয়া  ইউনিয়নে গণসংযোগ করবেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আমাকে হত্যার জন্য হাসিনা গুম করেছিলো-সালাহউদ্দিন

প্রকাশের সময়ঃ ০৯:২৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫