ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

চা খেয়ে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর

নোয়াখালীর চাটখিল উপজেলায় চা খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছে। ছবি-সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় চা খেয়ে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছে। এর আগে, গত সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার দল্টা ভিটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় ও রায়হান নামে দুই কিশোরের মৃত্যু হয়। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তানিম নামে আরেক কিশোরের মৃত্যু হয়। নিহতরা হলো-উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের হারুনুর রশীদের ছেলে হাসিবুর তানিম (১৬), একই ইউনিয়নের কুরিয়ার বাড়ির মানিক মিয়ার ছেলে মো. জয় (১৬) এবং একই ইউনিয়নের মো. রায়হান (১৭)। তারা সবাই স্থানীয় বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে উপজেলার পাঁচগাঁও এলাকার একটি চায়ের দোকানে চা খেতে যায়। চা খেয়ে চার বন্ধু এক মোটরসাইকেলে করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রাপথে চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার দল্টা ভিটা ব্রিজ অতিক্রম করার সময় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। পরবর্তীতে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা কড়াই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুনরায় সড়কের উলটো পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তানিমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তানিমকে মৃত ঘোষণা করে।দুর্ঘটনার তিন দিন পর বুধবার সকাল ৯টার ঢাকার মালিবাগ পিপলস হসপিটালে জয় এবং সকাল সোয়া ৯টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান। বুধবার সন্ধ্যায় তাদের দুজনকে পারিবারিক কবরস্থানে দুজনকে দাফন করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, তাদের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চা খেয়ে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর

প্রকাশের সময়ঃ ০৭:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫